বিস্ময়বালক কাভান সুলিভানকে সুযোগ দিয়ে যা বললেন পচেত্তিনো

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পর নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল। ২০৩০ সালের বিশ্বকাপকে লক্ষ্য রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলো ফিলাডেলফিয়া ইউনিয়ন ক্লাবের মাত্র ১৬ বছর বয়সী বাংলদেশী বংশোদ্ভুত কাভান সুলিভানের প্রথম বারের মতো সিনিয়র দলে ডাক পাওয়া।

চলতি এমএলএস মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সুলিভান ব্রাদার্সের সবার ছোট। লিগ মাঠে ফেরার পর থেকে এখন পর্যন্ত তিনি ৬টি গোল করেছেন এবং ১১টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছেন। এমনকি টানা ৭টি লিগ ম্যাচে গোল বা অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এই তরুণ প্রতিভা। সান ডিয়েগো এফসির বিপক্ষে গত রোববারের ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে তিনি 'ম্যাচ অব দ্য ডে' সম্মাননা অর্জন করেন।

সুলিভানকে দলে নেওয়া প্রসঙ্গে কোচ মরিসিও পচেত্তিনো বলেন: "এটি আমাদের জন্য একটি দারুণ চ্যালেঞ্জ। স্কোয়াডে থাকা অন্য সব নতুন খেলোয়াড়দের মতো তাকে পাওয়াটাও বেশ রোমাঞ্চকর... তারা তাদের পূর্ণ সম্ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে।"

নতুন চক্রের নতুন শুরু

২০২৬ সালের ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই হতাশা পেছনে ফেলে পচেত্তিনো এখন আগামী চার বছরের জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন। সুলিভান ছাড়াও ১৬ বছর বয়সী আন্দ্রি মেহমেতি, জুলিয়ান হল, নিল পিয়েরে এবং জাভিয়ের গোজোসহ মোট ১৩ জন তরুণ খেলোয়াড় দলে রয়েছেন, যাদের এখনও সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।

এই তারুণ্যনির্ভর দল গড়ার পেছনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককেও (অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট) মাথায় রাখা হচ্ছে।

বিশ্বকাপের পরিচিত মুখদের অনুপস্থিতি

ক্রিশ্চিয়ান পুলিসিক (ইনজুরি থেকে সবে ফেরায়), ওয়েস্টন ম্যাককেনি এবং ফোলারিন বালোগুনের মতো বেশ কয়েকজন নিয়মিত তারকাকে এই স্কোয়াডে রাখা হয়নি। দলে ফিরেছেন এসি মিলানের মিডফিল্ডার ইউনুস মুসা। ২০২৩ সালের বিশ্বকাপে চার ম্যাচেই শুরুর একাদশে থাকা এই খেলোয়াড় ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে পচেত্তিনোর পরিকল্পনার বাইরে ছিলেন। 

যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচগুলো

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র দল:

  • বনাম পেরু: ২৬ সেপ্টেম্বর, অরল্যান্ডো, ফ্লোরিডা।
  • বনাম চিলি: ২৯ সেপ্টেম্বর, সেন্ট লুইস।
  • বনাম মেক্সিকো: ৩ অক্টোবর, গ্লেন্ডেল, অরিজোনা।
  • বনাম কানাডা: ৬ অক্টোবর, সেন্ট পল, মিনেসোটা।

প্রীতি ম্যাচগুলোর পর আগামী ১৪ নভেম্বর কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে পচেত্তিনোর দল।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত