সংগীতে অবদানের জন্য বাংলাদের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক পাচ্ছে ব্যান্ডদল ‘ওয়ারফেজ’। জানা গেছে, একসঙ্গে একুশে পদক হাতে নেবেন ব্যান্ডের সাবেক-বর্তমান সব সদস্যরা। কেউ এসেছেন কানাডা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, কেউ চীন থেকে। এই সম্মাননা নিতে সবাই বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু।
তিনি বলেন, ‘একুশে পদক গ্রহণ করতে কানাডা থেকে এসেছেন সঞ্জয় কামরান রহমান, যুক্তরাষ্ট্র থেকে বাবনা করিম ও মাসুক রহমান আর চীন থেকে এসেছেন অনি হাসান। আরও কয়েকজন সাবেক সদস্যের আসার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে পারেননি।’
টিপু আরও বলেন, ‘আমরা সাবেক ও বর্তমান ব্যান্ডের সব সদস্য ও তাদের পরিবারের সবাইকে নিয়ে একটা আনন্দ আড্ডার আয়োজন করেছিলাম। পরিবারের সদস্য, বন্ধু, ঘনিষ্ঠজন এবং সহশিল্পীদের নিয়ে ছোট পরিসরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। সবাই এতে অংশ নিয়েছেন। আমাদের একটা রিইউনিয়ন হলো। তবে এই একত্রিত হওয়ার উদ্দেশ্য কিন্তু একুশে পদক। সবাই চেষ্টা করেছে আসার, যারা আসতে পারেনি আমরা তাদের অভাববোধ করব।’
একুশে পদক প্রাপ্তির খবরে ব্যান্ডের সব সদস্য বেশ আবেগাপ্লুত বলেও জানান টিপু। বলেন, ‘বহু বছর পর সবাই একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়েছে এই পদককে ঘিরেই। পুরো বিষয়টি ঘিরে তাদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। আমরা কিন্তু কেউই এই পদকের জন্য প্রস্তুত ছিলাম না। একুশে পদক পাওয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বাংলাদেশে আরও অনেক যোগ্য শিল্পী ও ব্যান্ড থাকা সত্ত্বেও প্রথমবারের মত কোনো ব্যান্ড হিসেবে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এই অর্জনকে আমাদের ব্যান্ডের প্রত্যেক সদস্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন।’
ফের শিরোনামে কঙ্গনা
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
পিলখানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান