সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ এবং সাউথইস্ট ফার্মেসি ক্লাবের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার জুয়ং বায়ো ইনক. দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং জুয়ং বায়ো ইনক. এর সম্মানিত প্রতিনিধি অধ্যাপক কিল টু চং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারক আন্তর্জাতিক একাডেমিয়া ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার, গবেষণায় উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অব.); ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা; সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর; স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ; পরিচালক (অপারেশন) মোহাম্মদ আবুল বাশার; বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল; এবং ফার্মেসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
এছাড়াও, ফার্মেসি বিভাগের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ড. আরিফুর রহমান চৌধুরীকে এ গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো
