মিল্লাত গ্রুপের  প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওয়াজেদ আর নেই

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

শিল্পোদ্যোক্তা ও মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ (৮২) গতকাল বুধবার রাত সোয়া ১টায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সহধর্মিণী, দুই ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা গতকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আজ বৃহস্পতিবার তার নিজ গ্রাম কুটিতে হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মিয়া আবদুল্লাহ ওয়াজেদ পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হিসেবে তিনি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত