হিলিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন যুবদলনেতার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধপপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সহ সভাপতি কাওছার হোসেনের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্ণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে শাহ আলম অভিযোগ করেন, একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাওছার হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয় জাকির হোসেনের সঙ্গে তাদের ভাইদের মধ্যে জমি ও পুকুর সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে মিথ্যা মাছ চুরির নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত