এএফসির বাছাই বারোতে ঋতুপর্ণা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

রাত পোহালেই শুরু হচ্ছে মেয়েদের এশিয়ান কাপ। অস্ট্রেলিয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জন্য লড়বে ১২ দল। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী ১২ দলের ১২ তারকাকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), সেখানে ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা।

অস্ট্রেলিয়ার স্যাম কের, দক্ষিণ কোরিয়ার জি সো ইয়ুন, জাপানের ইয়ুই হাসেগাওয়ার মতো তারকাদের সঙ্গে ঋতুপর্ণাকেও আসরের চোখে রাখার মতো একজন তারকা হিসেবে চিহ্নিত করেছে এএফসি। সংস্থাটির ওয়েবসাইটে ঋতুপর্ণাকে পরিচিত করে দেওয়ার অংশে লেখা হয়েছে, ‘এএফসি উইমেন’স চ্যাম্পিয়নস লিগ ২০২৪/২৫ এর প্রথম আসর-এ ভুটানের রয়্যাল থিম্পু কলেজ এফসি-র হয়ে নিজের দক্ষতার ঝলক দেখিয়েছেন ঋতুপর্ণা চাকমা। পরে এই মিডফিল্ডার বাংলাদেশের ইতিহাস গড়া বাছাইপর্বে ৫টি গোল করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। দক্ষিণ এশিয়ার দলটির মূল পর্বে ভালো করার ক্ষেত্রে ২২ বছর বয়সী এই ফুটবলারের গোল করার সহজাত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বাংলাদেশের গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

সর্বশেষ সর্বাধিক পঠিত