মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছেন ৪ জন। তারা হলেন বরকত উল্লাহ বুলু, এমপি (ভাইস চেয়ারম্যান, বিএনপি) ২. জয়নুল আবদিন ফারুক, এমপি (উপদেষ্টা, বিএনপি) ৩. শওকত আজিজ রাসেল (চেয়ারম্যান, আম্বার গ্রুপ) ও ৪. সাজেদ এ আদেল (সাবেক ভাইস চেয়ারম্যান, হকি ফেডারেশন)। একমাত্র বরকত উল্লাহ বুলু শুধু সভাপতি মনোনয়ন কিনেছেন, বাকি তিনজন সভাপতির সঙ্গে পরিচালক পদেও মনোনয়ন তুলেছেন। এছাড়া শেষ দিনে পরিচালক পদে মনোনয়ন তুলেছেন আরও যারা: আবুল কালাম, জয়নুল আবদিন ফারুক, মোস্তফা কামাল, রুম্মন বিন ওয়ালী সাব্বির, সাজেদ এ আদেল, মাহবুব আনাম, মাহমুদ হাসান খান, শওকত আজিজ রাসেল, মোস্তাকুর রহমান, রিয়াজ উদ্দিন, আরিফুল হক প্রিন্স, মিজানুর রহমান, জাকির হোসেন চৌধুরী।