এসিতে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় ‘এসির সিলিন্ডার’ বিস্ফোরণে সেলিম ব্যাপারী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণের পর আগুন লেগে গুরুতর দগ্ধ হয়েছেন সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) ও মা সেলিনা বেগম (৪৫)। গত বৃহস্পতিবার রাতে নারিন্দা কাঁচাবাজার এলাকার পাঁচতলা বাড়ির তিন তালার একটি ফ্ল্যাটের রাখা ‘এসি সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন ওই পরিবারের তিন সদস্য। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।   এছাড়া মুক্তারের শরীরের ২২, সেলিনা বেগমের ২০ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানান, মুক্তার ব্যাপারীর ফ্রিজ, এসি এক্সেসরিজের দোকান রয়েছে। তিনি কিছু মালামাল বাসায় রেখেছিলেন। বাসায় রাখা এসিতে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ওয়ারী থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, এসির সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাসার দেয়াল ভেঙে পাশের বাড়ির টিনশেড বাড়ির ওপর পরে, এতে ওই বাসার টিন ভেদ করে ভেতরে পরে সেখানে থাকা এক মহিলা আহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত