বাড়তে পারে ঢাকার তাপমাত্রা 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত