ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আবারও মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। একই প্রতিপক্ষের সঙ্গে বারবার লড়াই করাকে ‘কিছুটা অদ্ভুত’ বলছেন সিটির কোচ পেপ গার্দিওলা।
শুক্রবারের ড্রয়ে দুই দলকে জোড়া লাগানো হয়েছে দুই লেগের লড়াইয়ে। ২০১৬ সালে ইতিহাদে দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের বিপক্ষে এটি গার্দিওলার দলের ত্রয়োদশ সাক্ষাৎ। চলতি মৌসুমের লিগ পর্বেও দুই দলের দেখা হয়েছিল মাত্র দুই মাস আগে। পুরোনো গ্রুপ পর্বের কাঠামো থাকলে কোয়ার্টার ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকত না।
ড্রয়ের নতুন বিন্যাস নিয়ে গার্দিওলা বলেন, “হ্যাঁ, এটা একটু অদ্ভুত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যারা খেলেছে, ড্রয়ে আবারও তাদের মুখোমুখি হতে হচ্ছে-এটা ভিন্ন অনুভূতি। কেউ পছন্দ করবে, কেউ নাও করতে পারে। তবে মানিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রিমিয়ার লিগে বা ঘরোয়া কাপে আমরা কতবার একই দলের বিপক্ষে খেলি! শুরুতে চ্যাম্পিয়নস লিগে ৮-১০টি দল ছিল, এখন কাঠামো বদলেছে। মানিয়ে নেওয়াই উপায়। রিয়াল মানে রিয়াল, এ নিয়ে আমাদের কিছু করার নেই।”
সিটি এই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে পেতে পারে বায়ার্ন মিউনিখ অথবা আতলান্তাকে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। কাগজে–কলমে কঠিন দিকেই পড়েছে সিটি, এমন মতও রয়েছে। তবে গার্দিওলার মতে, চ্যাম্পিয়নস লিগে সহজ বলে কিছু নেই।
তাঁর ভাষায়, “অন্য অর্ধের দলগুলোকে সহজ বলা অসম্মানজনক হবে। এই প্রতিযোগিতা ভীষণ কঠিন। রিয়াল কঠিন- এটা সবাই জানে। কিন্তু যেকোনো দলই আপনাকে চমকে দিতে পারে। এখানে এগোতে চাইলে সেরাদের হারাতেই হবে, নইলে আপনি প্রাপ্য নন।”
বারবার রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে বিরক্তি থাকলেও সিটির লক্ষ্য পরিষ্কার-শিরোপার পথে যত বাধাই আসুক, সেরাদের হারিয়েই এগোতে হবে
৬০ মিটার দৌড়ে অবিস্মরণীয় গোল আর্জেন্টাইন তরুণ পানিচেল্লির
২৯ ম্যাচে ৩০ গোল হজম দিবু মার্তিনেজের; সংকটে অ্যাস্টন ভিলা