কাতারে যুক্তরাষ্ট্র দূতাবাসের জরুরি নিরাপত্তা বার্তা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতবাসের কর্মচারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাসটি । শনিবার ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর কাতারের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় দূতাবাস সকল কর্মচারীর জন্য 'শেল্টার-ইন-প্লেস' নির্দেশ দিয়েছে এবং কাতারে অবস্থানরত আমেরিকান নাগরিকদেরও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।   

দূতাবাসের পরামর্শে বলা হয়েছে, নাগরিকরা যেন তাদের বাসভবন বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান করে এবং খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখে। এছাড়া কোনো বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি স্বাভাবিক চেহারা বজায় রেখে আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশপাশি স্থানীয় মিডিয়ার মাধ্যমে চলমান পরিস্থিতি নজরদারি করা, প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা, ফোন চার্জ রাখা এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারের নিরাপত্তা সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে দূতাবাস নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নাম নিবন্ধন করার কথাও বলেছেন। 
 
দূতাবাসের সতর্কবার্তার প্রেক্ষিতে কাতারে থাকা আমেরিকান নাগরিকদের নিরাপদ স্থানে থাকা এবং পরিস্থিতি মনিটর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত