নিউ ইয়র্ক প্রবাসী সমাজসেবী আমিনা বেগম মারা গেছেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের অন্যতম ব্রুকলিন শহরের প্রবাসী ও স্থানীয় বাংলাদেশিদের কল্যাণে সেবাকাজে নিয়োজিত আমিনা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শনিবার (২৮ ফেক্রুয়ারি) সকালে ধানমন্ডি ৭নম্বর সড়কের বায়তুল আমান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার (১ মার্চ) ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে ব্রুকলিন শহরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মৃত্যুর সময় আমিনা বেগম  দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার জেষ্ঠ্য ছেলে বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক (বার্তা) হাশিম রেজা ও কনিষ্ঠ সন্তান শাহ আমিনুল হক সরকারের সাবেক সচিব ছিলেন।

মরহুমার পরিবার সকলের কাছে দোয়ার জন্য অনুরোধ জানিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত