নির্বাচকের খোঁজে বিসিবির বিজ্ঞাপণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

জাতীয় নির্বাচক প্যানেলে একটি পদ ফাঁকা, ৩১ মার্চের পর শুন্য হবে প্রধান নির্বাচকের পদও। শুন্য পদ পূরণে আবেদনপত্র আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৮ ফেব্রুয়ারি শনিবার জাতীয় দৈনিকে ও বিসিবি'র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচক প্যানেলের দুটি শুন্য পদ পূরণের জন্য চাকরির বিজ্ঞপ্তি। আবেদনপত্র প্রেরণের সময়সীমা শেষ হবে ৮ মার্চ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে- টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, হাই পারফরম্যান্স, 'এ' দল, জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ বিসিবি'র চাহিদা অনুযায়ী পুরুষ দল নির্বাচন করার জন্য আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র আহবান করছে বিসিবি। নির্বাচকের দায়িত্বের মধ্যে আরও আছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ পর্যবেক্ষণ করা এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের ডাটাবেজ তৈরি করা , প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করে কাজ করা ও বিসিবি-র ক্রিকেট অপারেশনস কমিটির কাছে নিয়মিত রিপোর্ট জমা দেওয়া। 

আবেদনের যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে, সাবেক আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটার হতে হবে, যার কমপক্ষে ১০০টি প্রথম শ্রেণি এবং লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে । আধুনিক ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে ।দেশ-বিদেশে ভ্রমণের মানসিকতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত