বাবর-সাইমকে বাদ দিয়ে ব্যাটিংয়ে পাকিস্তান, জিততে হবে অন্তত ৬৪ রানে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
 

এই মুহূর্তে রান রেটে নিউজিল্যান্ড এগিয়ে। তাদের ছাড়িয়ে যেতে পাকিস্তানকে আজ জিততে হবে বড় ব্যবধানে। পরে ব্যাট করলে ১৩.১ ওভারে রান তাড়া করতে হতো। তবে শ্রীলঙ্কা টসে জিতে আগে বোলিং বেছে নেওয়ায় পাকিস্তানের জন্য উপায় এখন অন্যটি—অন্তত ৬৪ রানে জেতা।

পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচে দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। ৪ ইনিংসে ৯১ রান করা এই ব্যাটসম্যানের জায়গায় দলে ঢুকেছে খাজা নাফি। বাদ পড়েছেন ৫ ইনিংসে ৭০ রান করা সাইম আইয়ুবও। এ ছাড়া বোলিং আক্রমণের সালমান মির্জাকেও একাদশে রাখা হয়নি। তাদের জায়গায় দলে ঢুকেছেন নাসিম শাহ ও আবরার আহমেদ। সব মিলিয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান।

দুই দলে খেলছেন 

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ ও উসমান তারিক।
 
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, চারিথ আসালাঙ্কা, পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিশ থিকশানা, জানিথ লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
 সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। তবে এখনও সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত