পানির দাম বাড়ল ওয়াসা

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স (ওএম) খরচ বৃদ্ধির অজুহাত দেখিয়ে গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। 

আজ রবিবার (১ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে।

শুক্রবার ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ওয়াটার এটিএম বুথের লিটারপ্রতি পানির দাম ৮০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়। এই মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ।

ওয়াসা সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্সের খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি লিটার পানি এখন ১ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, ওয়াটার এটিএম বুথ থেকে শহরের বিভিন্ন এলাকার গ্রাহকরা পানি সংগ্রহ করে থাকেন। দাম বাড়ার ফলে নিম্ন আয়ের গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন ভোক্তা অধিকার সংগঠনগুলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত