গোলাপিতে সৌরভ ছড়াচ্ছেন পূজা চেরি

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেনচিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’ 

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল- সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ। 

গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর। এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। 

ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত