ইসি মাছউদ বললেন

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৪৬ এএম

ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তারা সমালোচনা করেন, আরও ভালো কীভাবে করা যায় তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। সবাই বলেছে, এ নির্বাচন ভালো হয়েছে; তবে ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত