রায়গঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ৬ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মো. আব্দুস সামাদ ও জামাত মন্ডলের বসতঘর আগুনে ভস্মীভূত হয়। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। 

আপন দুই ভাইয়ের দুইটি বাড়ীর তিনটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, সোমবার (২ মার্চ)  দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। 

এমন ভয়াবহ আগুন দেখে সামাদের স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভাতে চেষা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে মো. আব্দুস সামাদ মন্ডল ও আব্দুল জামাত মন্ডলের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা স্বর্ণলঙ্কার ও আসবাবপত্রসহ ঘরের চাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রতিবেশিদের মাঝে আতংক ও শোক  বিরাজ করছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত