দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম'র আত্মপ্রকাশ

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”র আত্মপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহ্বায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

কমিটিতে ৩ জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। কমিটির নির্বাহী সদস্য হয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ. আজিজ।

রবিবার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গণমাধ্যম কর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমানসহ অন্যান্যরা।

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্যে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরি। তার এই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহ্বায়ক কমিটি গঠন হয়।

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিবেদিতভাবে কাজ করবে।

আলোচনা শেষে সাংবাদিক, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত