চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স বার্তা

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত