পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকানে তালা

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:০৯ এএম

ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলে পচা খাসির মাংস বিক্রির দায়ে মৌলভীবাজারে একটি মাংসের দোকান বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ মার্চ) শহরের পশ্চিম বাজার এলাকায় ‘হৃদয় মিট হাউস’-এ অভিযানকালে ঝোলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্তে কারণে সন্দেহ হলে ল্যাব পরীক্ষায় তা পচা প্রমাণিত হয়। পরে দোকানটিকে তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া যায়, মাংসটি পচে গেছে এবং সম্পূর্ণভাবে খাওয়ার অনুপযোগী। এরপর তাৎক্ষণিকভাবে ঝোলানো খাসির মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত