সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নুরুন নাহার আক্তার। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ডা. উম্মে রাকিবা জাহান মিতু। সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন হাসনা হেনা বারী। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তাহমিদা ইসলাম। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করেছেন নাসরিন বেগম।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। প্রধান অতিথির বক্তব্যে তিনি অদম্য নারীর প্রতিভা ও সংগ্রামের প্রশংসা করেন এবং বলেন, একজন অদম্য নারী নিজের ভাগ্য পরিবর্তন করেন না, তিনি পুরো পরিবার, সমাজ ও দেশের ভাগ্য বদলে দেওয়ার সক্ষমতা রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন সুলতানা।
ঢাকা উত্তর সিটির ২৯টি খাল পুনরায় খনন উদ্যোগ নেওয়া হবে