বাড়তে পারে ঈদের ছুটি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে। সে অনুযায়ী সরকারি ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া ও ফিরে আসার ভোগান্তি কমানোর জন্যই ছুটি বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মজীবী মানুষ স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো না করে স্বস্তিতে ঈদ উদযাপন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলে মনে করছে সরকার।

ঈদের ছুটি বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত