ময়মনসিংহে পৃথক অভিযানে ৩ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক দুই অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২ মার্চ রাত ৩টার সময় জেলার ভালুকা থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের দুই সহোদর ভাই ইসমাইল হোসেন (৩৭) এবং সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। 

অপর এক অভিযানে সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়া থানার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রাব্বিকে (২৪) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত