পার্বতীপুরে ৭ মাদকসেবীকে কারাদণ্ড

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

পার্বতীপুরে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৭ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জুলফিকার আলী বলেন, পার্বতীপুর শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২), আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬), জাবেদকে (২৮) গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন দৈনিক দেশ রূপান্তরকে বলেন, মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত