চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, কোন দ্বিধা ছাড়া নির্ভয়ে আপনারা একশ পার্সেন্ট আইন প্রয়োগ করুন। কোন অপরাধীকে ছাড় নয়। সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে দুস্কৃতকারীদের উপড়ে ফেলতে হবে। তিনি বলেন, কিছু বেয়াদবের কারণে ফটিকছড়িতে সরকারি কর্মকর্তারা পোষ্টিং নিতে চাচ্ছে না। যারা টেলিফোনে তাদেরকে হুমকি দেয়। এদেরকে চিহ্নিত করতে হবে।
২ মার্চ (সোমবার) ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ফটিকছড়ি প্রেসক্লাব আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর আরো বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। আমাকে ফটিকছড়ির মানুষ প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আমি আশা করবো আমার পথচলায় সাংবাদিক সমাজ আমার পাশে থাকবেন।
প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে আলোচনাসভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বিশিষ্ট হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, বিজিএমইএ রাকিবুল আলম চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন, বোরহান উদ্দিন, দিদারুল আলম, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী।এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকনেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্যরাখেন।
