বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলায় এনসিপির এমপি অবরুদ্ধ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:২২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে শ্রমিকদের তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে একসঙ্গে বসেননি এমপি আল আমিন। বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসব না।”


এ বক্তব্যের পরপরই অনুষ্ঠানে উত্তেজনা দেখা দেয়। মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার প্রতিষ্ঠানের শ্রমিক ও অনুসারীরা এমপি আল আমিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অনুষ্ঠানস্থল ঘিরে তারা প্রতিবাদ জানান।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত