ইরানে হামলায় অ্যানথ্রপিকের এআই

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:২৮ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের এআই প্রযুক্তির ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দিলেও এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে বিমান হামলায় সেই একই কোম্পানির এআই টুল ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অ্যানথ্রপিকের এআই টুলের সহায়তা নিয়ে মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়।

প্রযুক্তির দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু সহায়ক নয়, বরং সৃজনশীল সঙ্গীও। এই প্রেক্ষাপটে অহঃযৎড়ঢ়রপ-এর তৈরি চ্যাটবট ঈষধঁফব ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনায়। নিরাপত্তা ও নৈতিক ব্যবহারে জোর দিয়ে তৈরি এই এআই মডেলটি তথ্য বিশ্লেষণ, লেখালেখি, প্রোগ্রামিংসহ নানা কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। মানুষের সঙ্গে স্বাভাবিক ও প্রাসঙ্গিক কথোপকথনের সক্ষমতা ক্লডকে আলাদা পরিচিতি দিয়েছে প্রযুক্তি অঙ্গনে। এআই দুনিয়ার প্রতিযোগিতায় ক্লড কেবল আরেকটি চ্যাটবট নয়; বরং দায়িত্বশীল ও নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন দৃষ্টান্ত।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুদ্ধ বিভাগের মতো যেসব সংস্থা বর্তমানে অ্যানথ্রপিকের পণ্য ব্যবহার করছে, তাদের জন্য ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হবে।’ প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, মার্কিন সরকারি বিভিন্ন সংস্থা শেষ পর্যন্ত ক্লড বা অ্যানথ্রপিকের অন্য সব প্রযুক্তি ব্যবহার বন্ধ করে দেবে বলে আশা করা হচ্ছে।

এবারই প্রথম নয় যে, যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক অভিযানে অ্যানথ্রপিকের এআই ব্যবহার করল। এর আগে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরার অভিযানেও ক্লড ব্যবহার করেছিল দেশটি। সামনের দিনগুলোতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর অন্যান্য এআই মডেলের দিকে ঝুঁকে পড়তে পারে, বিশেষ করে সরকারি নেটওয়ার্কের ভেতরে ব্যবহারের জন্য ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির পর এ পরিবর্তনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অ্যানথ্রপিকের ক্লডকে সরিয়ে পুরোপুরি অন্য কোনো এআই মডেল চালু করতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত