নাহিদ ইসলাম বললেন

পুরনো কাঠামোয় ফিরলে ফ্যাসিস্ট সরকারকে মানতে হবে

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধানের কথা বলা হলে ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারকে’ মেনে নিতে হয়। বর্তমান সরকার সেটি মেনে নিতে প্রস্তুত কি না, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরের স্টেশন ক্লাব মাঠে এনসিপির বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণভোট জয়যুক্ত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে, বৈধতা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জনগণের রায় আদালতে নেওয়া হলে আমাদেরও রাজপথে যেতে হবে। গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়া উচিত।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান অব্যাহত থাকবে।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। সংস্কার বাস্তবায়নে গড়িমসি হলে আবারও রাজপথে নামা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত