চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোলপোস্টের নিচে রূপনা চাকমা নেই- কোচ পিটার বাটলারের এই একাদশ সাজানো নিয়েই অনেকে সন্দিহান ছিলেন। সন্দেহ ছিল তরুণ গোলকিপার মিলি আক্তারকে নিয়েও। তবে ২-০ গোলে হারা ম্যাচে গোলপোস্টের নিচে মিলির পারফর্মেন্স সবাইকে মুগ্ধ করেছে। মুগ্ধ হয়েছেন কোচ বাটলারও। তাই তিনি মিলিকে তুলনা করেছেন কিংবদন্তি মার্কিন সঙ্গীতশিল্পী এলভিস প্রিসলির সাথে!
পিটার বাটলারের অধীনে এই প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নয়বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছেন মারিয়া-আফাইদারা। এর মাঝে ঋতুপর্ণার একটি অসাধারণ শট প্রায় জালে ঢুকেই গিয়েছিল। ২০২৪ সালে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ৬০ মিনিট খেলার অভিজ্ঞতা নিয়ে মিলি দুটি গোল হজম করলেও ৭-৮টি গোল বাঁচিয়েছেন।
আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ বৃহস্পতিবার সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিলির প্রশংসায় বাটলার বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’
বাটলার মনে করেন, বাংলাদেশে সাহসী গোলকিপার আছে। কিন্তু পরিচর্চার অভাবে তারা সামনে আসতে পারেন না। তাই তাদের সুযোগ করে দেওয়াটাই জরুরি। তিনি বলেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না (মিলিকে একাদশে নেওয়া)। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা আমার কাজ নয়। আমি যা করতে পারি তা হলো, নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সাহস করা।’
মূলত উচ্চতার কারণেই মিলিকে একাদশে নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার বিপক্ষেও মিলিকেই দেখা যাবে গোলপোস্টের নিচে। মিলির সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে বাটলার আরও বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা (৫ ফুট ৬ ইঞ্চি) বেশ ভালো। কিপিংয়ের হাত ভালো এবং দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে। কারণ, সে একজন সৈনিক এবং অনেকেই এই বিষয়টি জানে না।
বিশেষ উপহার দিয়ে মেসিকে চমকে দিলেন মেক্সিকান শিল্পী
ইংল্যান্ডের কাছে হেরে যাবে ভারত: আমিরের নতুন ভবিষ্যদ্বাণী