স্বাস্থ্যসেবা উন্নয়নে হিলিতে ল্যাম্ব হেলথ্-এর অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির জীবন মান মানোন্নয়নে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনদের নিয়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ল্যাম্ব হেলথ্-ইউকে’র সহযোগিতায় ও কমিউনিটি সেফটি শিল্ড প্রজেক্টের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রজেক্টের কনফারেন্স রুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির জীবন মান মানোন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই সঙ্গে তাদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার কথা জানানো হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি বলেও জানানো হয়।  

কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি লিডার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ল্যাম্ব এর রতন দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্যাটিরিনারী সার্জন ডা. মুনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত