সাউথইস্ট ব্যাংক বন্ডের কুপন রেট ঘোষণা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:০০ এএম

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৪ মার্চ অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্যমতে, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ১১ মার্চ থেকে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। উল্লিখিত হারে রিটার্ন পাবেন সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। আর ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীদের কুপন পেমেন্ট করা হবে।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইস্যুয়ার সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত