ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭ স্পটে ভোগান্তির শঙ্কা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:১৫ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মেঘনা সেতুর টোলপ্লাজাসহ সড়কে পার্কিং, বাজার ও অবৈধ স্থাপনার কারণে আরও সাত স্পটে তীব্র যানজট দেখা দিতে পারে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে এই মহাসড়কের ঈদযাত্রা মøান হয়ে যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজারের বেশি যানবাহন চলাচল করে থাকে। ঈদে এই যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। অতিরিক্ত যাত্রীর চাপ ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে ঈদে যানজটের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।

এবার ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কের সাতটি পয়েন্টে সবচেয়ে ঝুঁকি রয়েছে। এর মধ্যে চারটি পয়েন্টই নারায়ণগঞ্জে পড়েছে। এগুলোর মধ্যে সাইনবোর্ড, শিমরাইল বাসস্ট্যান্ড, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজা, কাঁচপুর, মদনপুর ও সানারপাড় এলাকায় তীব্র যানজট দেখা দিতে পারে। এ পথের নিয়মিত যানবাহন চালকরা বলছেন, মহাসড়কে এবার যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে ছোট ছোট তিন চাকার যানবাহন। এসব যানবাহনের অবাধ বিচরণের কারণে দূরপাল্লার যানবাহনের গতি কমে যায়। অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া এ মহাসড়কের বিভিন্ন ইউলুপে গাড়ি ঘোরানোর কারণেও যানজটের সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রয়েছে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানবাহনের গতি আটকে যানজট দেখা দেয়।

সরেজমিন ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ঘুরে দেখা গেছে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে যান চলাচলে বিঘœ ঘটছে। এ ছাড়া শিমরাইল মোড় থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বেশ কিছু খানাখন্দ রয়েছে, যার কারণে দূরপাল্লার যানবাহনের গতি কমে যাচ্ছে। এ সড়কের স্থানীয় এলাকার জনসাধারণের চলাচলের জন্য অনিয়ন্ত্রিতভাবে তিন চাকার অটো সিএনজি চলাচলের জন্য দুর্ঘটনার প্রবণতা অনেকটাই বেড়েছে।

শিমরাইল ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এবং সড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার কারণে যানজটের তীব্রতা আরও বাড়তে পারে। রমজানের প্রায় অর্ধেক পার হয়ে গেলেও এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যেখানে-সেখানে যাত্রী ওঠানামা বন্ধ করতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।

এ মহাসড়কে নিয়মিত চলাচলকারী তিশা পরিবহনের চালক রাসেল মিয়া জানান, ঈদে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়ায় লোকাল যাত্রী ওঠানামা। এর ফলে দূরপাল্লার গাড়িগুলো তাদের গতি কমাতে বাধ্য হয়। একপর্যায়ে সৃষ্টি হয় যানজট।

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ এবং কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ঈদ সামনে রেখে এ মহাসড়কে যাত্রীরা যাতে নির্বিঘেœœ বাড়ি ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত