আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৫০ এএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। নিরাপত্তা শঙ্কা ও মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে অজুহাত হিসেবে দেখিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইসরাইলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। তবে শুধু আকসা নয়, জেরুজালেমের পুরনো শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। 

ইসরাইলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটক প্রবেশ করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত