যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েলি সেনাবাহিনী

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েলের হামলা নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এই অবস্থাতেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অনেক পয়েন্টে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে এবং হিজবুল্লাহর অস্ত্রসংবরণ ও ইসরায়েলের পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলাকালীনও তারা পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে।

শুধু তাই নয় খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি-দখলকৃত এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এই কথা বলেন।

ইয়াল জামির তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টে সংঘাত বা অভিযান এখনও শেষ হয়নি, আর তা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতির যেকোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য বিস্তৃত পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত আছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন দেখা দিলে ইসরায়েলি বাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত