গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ মামলার মূল আসামি তামিম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। র্যাব-১৩ ও র্যাব-১২ যৌথভাবে অভিযান করে। গ্রেপ্তারকৃত তামিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে তামিম মিয়া নামের এক ছেলে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে প্রায়ই তামিম মিয়া তাকে পথে বিরক্ত করত। ওই ছাত্রী তার পরিবারকে ঘটনা জানায়। পরে পরিবারের লোকজন তামিম মিয়া ও তার পরিবারকে জানায় এবং সর্তক করে দেয়। এনিয়ে তামিম মিয়া ক্ষুদ্ধ হয়।
গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে তামিম ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে নানাভাবে প্রলোভন দেখায়। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত জায়গাতে নিয়ে যায়। ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার পরিবার খুঁজতে থাকে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
রমজানের মাগফিরাতে করণীয়