পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর প্রস্তুতিপর্বে আজ ‘বিসিএল অলস্টার’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২-১৫ মিনিটে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে অলস্টার দলটি। দলের নেতৃত্বে আছেন আকবর আলী। দলের অন্য সদস্যরা হলেন নাঈম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভির ইসলাম, রিপন ম-ল, খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলায়েন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাইম হাসান।
