ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
এদিকে আঞ্চলিক যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শনিবার (৭ মার্চ) সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ইরানের নৌবাহিনী মার্কিন ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইউএই-এর আল মিনহাদ ঘাঁটি, কুয়েতের আরেকটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে একটি ‘কৌশলগত স্থাপনা’ অন্তর্ভুক্ত।
এছাড়াও আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং মার্কিন বিমান চলাচলের জন্য ব্যবহৃত দুটি রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
