ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে দেশি পাঞ্জাবি বিক্রি

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে বাংলাদেশে তৈরি পাঞ্জাবি ঈদ বাজারে ভারতীয় ট্যাগ লাগিয়ে অধিক দামে বিক্রির ঘটনা হাতেনাতে ধরা পড়েছে। এই জালিয়াতির ঘটনায় ‘রাজস্থান’ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

জানা যায়, পণ্য মূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের প্রতারণা প্রতিরোধে শনিবার দুপুরে টেরিবাজারে বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

এ সময় ‘রাজস্থান’ নামক দোকানে বাংলাদেশে তৈরি বিভিন্ন পাঞ্জাবিতে ভারতের ট্যাগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, টেরিবাজারের রাজস্থানে পাঞ্জাবির গায়ে বাংলাদেশি ট্যাগের উপর ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত