ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাজান মিয়া (৫০) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলা কারাগারে আসেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত