আকস্মিক কালিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত স্বাস্থ্য কর্মকর্তা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

আকস্মিক ঝটিকা পরিদর্শনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. রেজওয়ানা রশিদ তার কর্মক্ষেত্র উপস্থিত ছিলেন না, স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে তিনি দ্রুত হাসপাতালে আসেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার তিনি হাসপাতালে বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে প্রেস বিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চারজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। একজন নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে অনুপস্থিত এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  হাসপাতালে আসার রোগীরা যাতে চিকিৎসা ভালো পায় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু অনিয়মও ত্রুটি চোখে পড়েছে  যেগুলো নোট নেওয়া হয়েছে। যা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করে বলেন, হসপিটালে সময় মতন ডাক্তার আসে না ।ডাক্তার এসে প্রথমে এক দেড় ঘণ্টা তারা রোগী দেখতে বসে না। রুমের ভেতর বসে নিজেরা নিজেরা কথা বলেন গল্প করেন ।রোগীরা তাদের সমস্যার কথা বলতে গেলেও সময় দিয়ে কথা শুনেন না অল্প কথা শুনে প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা লিখে দিয়ে তা প্রাইভেট ক্লিনিক থেকে টেস্ট করিয়ে নিয়ে আসতে বলেন।

রোগীদের অভিযোগ, সরকারিভাবে এখানে যতসামান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি হসপিটালে প্রায় সময় শিশু মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সময় মতন উপস্থিত থাকে না। পর্যাপ্ত পরিমাণ ওষুধ না থাকায় বাহিরের ফার্মেসি থেকে ওষুধ কিনার কথা বলে দেন। কিছু কিছু চিকিৎসক সরকারি হসপিটালে হাজিরা দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অপারেশন ও রোগী দেখতে চলে যায় এতে করে রোগীরা প্রচুর ভোগান্তির শিকার হয়।

পরিদর্শনকালে মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমা ও কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত