‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা। আত্মবিশ্বাস আর সাহসের সঙ্গে লড়াই করে বিভিন্ন অঙ্গনে জায়গা করে নিয়েছেন নারীরা। শ্রমজীবী থেকে করপোরেট, সব খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। গতকাল দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারী সহকর্মীদের সম্মানে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এমন বেশ কিছু সংবাদ বিজ্ঞপ্তি দেশ রূপান্তরের হাতে এসেছে। এর মধ্যে মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবি, আইএফআইসি, সিটিজেনস ব্যাংক, এনআরবিসি, সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংক রয়েছে।
বিভিন্ন ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বণিজ্য ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৫১ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৫১ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০