মিরপুর এলএ প্লাজায় আগুন

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম

ঢাকা মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি বহুতল ভবনের আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (৯ মার্চ) দুপুরে ওই ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণেপাঁচটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিতে ঘটনাস্থলে যাচ্ছে। ইতোমধ্যে আটকেপড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।

আরও তিন নারীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত