ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

সময়ের আলোর সাবেক সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজুর আহমেদ আর নেই। 

রাজুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের মৌসামুরা গ্রামে। উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকছিলেন।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোয় কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন।

মৃত্যুকালে তিনি তার মা, দুই বোন এবং সহধর্মিণীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত