কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাতিসংঘের কৃষি ও সংস্থার (এফএও) প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত এফএও এর প্রতিনিধি ড. জিয়াওকুন শি। গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করে এফএও এর প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
কৃষিমন্ত্রী দেশের কৃষি খাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় তুলে ধরেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষিপণ্য প্রক্রিজাতকরণ, রপ্তানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত শক্ত করতে এফএও এর যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন। ড. শি তার সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।
