খুলনায় এক নারীকে সংঘবদ্ধ  ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রবিবার (৮ মার্চ) রাতে (২৩) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরের দিন সোমবার ভুক্তভোগী নারী তিনজনকে বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছে। তবে মামলা হলেও এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বসুপাড়া শতরূপা মোড় এলাকার এক গৃহবধু মোল্লাবাড়ি এলাকার নিউপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এক কর্মচারী তৌহিদুল ইসলামের কাছে কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলে তৌহিদুলের সহায়তায় নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শাহিন ও পংকজ জোর পূর্বক গৃহবধু ধর্ষণ করে। তারা পরে ওই গৃহবধূকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে চলে যান।

তিনি আরও বলেন, গৃহবধূর পরিবারের নিকট থেকে এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তালা ভেঙ্গে বিল্ডিংয়ের চর্তথ তলা থেকে তাকে উদ্ধার করে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।

ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তৌহিদুল, সাইফুল ইসলাম শাহিন ও পংকজ এই ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তবে আসামীরা পলাতক রয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারে চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত