ভোলার দৌলতখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ইমন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা মোড় এলাকায় পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় ইমনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
দৌলতখান থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।