কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ ‘ক্যাফে বাড়ি রেস্তোরাঁয়’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাফফুজুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (সাগর), উপজেলা সমবায় অফিসার মো. জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুর রহমান, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বের হোসেন এবং মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন। ধর্মীয় আলোচনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আব্দুর রহিম।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তরের চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্লাহ, মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জাকির মাহমুদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সংগ্রহে রাজনৈতিক পরিচয় না দেয়ার পরামর্শ এমপির