ঢাকায় ট্রাকচাপায় ২ ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ এএম

রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতরা হলেন রিপন (৪৫) সুলতান (৪০)।

সহকর্মীরা জানান, মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। কাপ্তানবাজার থেকে ভ্যানবোঝাই মুরগি নিয়ে শান্তিনগর যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রিপন ও সুলতান ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাদের দুজনের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান। তবে ভ্যানচালক সুস্থ রয়েছেন।

নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুরে। নিহত রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, সুলতানের বাবার নাম জমশেদ আলী। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত