অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ জামিন মঞ্জুর করে আদেশ দেন। এর আগে গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। গতকাল দুদকের মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।
আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। তিনি বলেন, ‘গত সপ্তাহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীর জামিন পেয়েছেন। দুদকের মামলাতেও তিনি জামিন পেলেন। তার নামে আর কোনো মামলা নেই। তাই তার কারামুক্তিতে বাধা নেই।’
